বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির

  • বগুড়া প্রতিনিধি
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট দ্রুত সমাধানে কার্যকর বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে তাদের লংমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। শনিবার সকালে বগুড়া সার্কিট হাউজে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের […]


চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ০৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলের এই লংমার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের কর্মসূচি। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে […]


লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ০৫ সেপ্টেম্বর, ২০২৬

জনগণের ন্যায্য দাবি আদায়ের কর্মসূচিতে সরকার বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফার আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশের ১৮ কোটি […]


১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা

  • পেকুয়া প্রতিনিধি
  • ০৩ সেপ্টেম্বর, ২০২৬

৫ সেপ্টেম্বর চট্টগ্রামে ১১ দলের লংমার্চ কর্মসূচিকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ আছর পেকুয়া কবির মিয়া জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পেকুয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পশ্চিম মাথায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত […]


রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ডা. রেজাউল করিম

  • রাঙুনিয়া প্রতিনিধি
  • ০২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান […]


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, নগরীতে নানা কর্মসূচি

  • চট্টগ্রাম নগর প্রতিনিধি
  • ০১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিএনপিকে একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক […]


হেফাজতের আপত্তিকে সরকারের জন্য গঠনমূলক পরামর্শ মনে করি: ধর্ম প্রতিমন্ত্রী

  • ফটিকছড়ি প্রতিনিধি
  • ৩০ আগস্ট, ২০২৬

হেফাজতে ইসলামসহ ইসলামী সংগঠনগুলোর বিভিন্ন আপত্তি ও পরামর্শকে সরকারের ওপর চাপ হিসেবে দেখছেন না ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। বরং এসব মতামতকে সরকারের জন্য প্রয়োজনীয় ও গঠনমূলক পরামর্শ হিসেবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফটিকছড়ির আল-জামেয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন […]


গুম-খুন ও জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের ৭৪ সদস্যের চাকরি

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২৯ আগস্ট, ২০২৬

গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিতে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। […]


রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ভোট ২০ আগস্ট

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ১৪ আগস্ট, ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে তাঁর পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দুপুর ২টা ২৩ মিনিটে মনোনয়নপত্র গ্রহণ করেন। বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিতে দলের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি […]


স্বজনপ্রীতিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ১২ আগস্ট, ২০২৬

স্বজনপ্রীতিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী চট্টগ্রাম প্রতিনিধি: ব্যবসা-বাণিজ্যে রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত প্রভাব কিংবা স্বজনপ্রীতির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যোগ্যতা ও নিয়মের ভিত্তিতেই ব্যবসার সুযোগ নিশ্চিত করা হবে। মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি […]


ছবি কথা বলে