রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ভোট ২০ আগস্ট
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে তাঁর পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দুপুর ২টা ২৩ মিনিটে মনোনয়নপত্র গ্রহণ করেন। বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিতে দলের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে যায়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিএনপির উচ্চপর্যায়ের বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন। প্রার্থী ঘোষণার পরপরই বিএনপি মহাসচিব ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল।
বিএনপির পক্ষে জমা দেওয়া মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে গয়েশ্বর চন্দ্র রায়ের নাম রয়েছে। দলটি এর আগে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত একটি জমা দেওয়া হয়।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এলডিপি সভাপতি অলি আহমদের মনোনয়নপত্রও জমা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। ফলে ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আগামী ২০ আগস্ট দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির সংসদ সদস্য ২৪৭ জন এবং জামায়াতের ৭৭ জন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দলের সদস্য মিলিয়ে আরও ২৫ জন সংসদ সদস্য রয়েছেন।
প্রধান হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। ফলে দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান প্রযোজ্য হবে।
১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোট হয়েছিল। এরপর প্রতিবারই ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবার দীর্ঘ ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক