নেপালে বন্যার্তদের জন্য খাবার ও তাঁবু নিয়ে পাশে দাঁড়াল আশ ফাউন্ডেশন

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬

নেপালের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)। বন্যায় ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারানো পরিবারগুলোর পাশাপাশি খাদ্যসংকটে থাকা মানুষের জন্যও সহায়তার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নেপালের নোয়াকুট জেলার দেবীঘাট এলাকায় গত ১১ সেপ্টেম্বর থেকে ফাউন্ডেশনের উদ্যোগে মেহমানখানার কার্যক্রম শুরু হয়েছে। নেপালে নিবন্ধিত এনজিও ASH Sanstha […]


কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৯ শিশুর

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ শিশুর মৃত্যু হয়েছে। আগুনের তাণ্ডবে দুটি স্কুল ও আশপাশের প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। বৃহস্পতিবার বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে উজামা প্রাইমারি স্কুল, ফুরাহা সেকেন্ডারি […]


ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের সমর্থকদের বিরুদ্ধে মামলা

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ০৮ সেপ্টেম্বর, ২০২৬

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে শারীরিকভাবে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। সোমবার মধ্যরাতে নিজের ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। তার ভাষ্য অনুযায়ী, ভেনিসের একটি পার্কে ভাইয়ের সঙ্গে অবস্থানকালে […]


আবুধাবিতে নির্মাণকাজের সময় সিঁড়ি থেকে পড়ে বোয়ালখালীর তরুণের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী | ৩০ আগস্ট ২০২৬

  • বোয়ালখালী প্রতিনিধি
  • ৩০ আগস্ট, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মো. জামশেদুল ইসলাম (২৫) নামে বোয়ালখালীর এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৯ আগস্ট) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জামশেদুল ইসলাম বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুস সালামের বাড়ির মো. নজরুল […]


নেপালে ভয়াবহ দুর্যোগ, এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের খবর নেই

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২৭ আগস্ট, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত একাধিক কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্যোগের পর বাংলাদেশি নাগরিকদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাস। কোনো বাংলাদেশি নাগরিকের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পাওয়া গেলে তা বাংলাদেশকে জানাতে নেপাল সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। এ […]


মাসকাটে যাত্রীর মৃত্যু, আটকে আছে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইট

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২৬ আগস্ট, ২০২৬

চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুর পর ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে উড়োজাহাজটি। মরদেহ নামানোর জন্য স্থানীয় পুলিশের অনুমতি না মেলায় ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার (২৬ আগস্ট) বিমান সূত্রে জানা গেছে, বিজি-১৩৬ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে এক যাত্রীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি […]


সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২৬ আগস্ট, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে আনা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার (২৬ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, […]


প্রবাসে আরিফ উল্লাহ খান কফিনে বন্দী হাটহাজারীতে বৃদ্ধা মায়ের করুণ আর্তনাদ

  • মুসলিম আজাদ
  • ১৫ মে, ২০২৫

ঘুম থেকে আর জাগলোনা আরিফ উল্লাহ খান। পরদেশ থেকে পাড়ি দিয়েছে না ফেরার দেশে। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের নিজ বাসায় বুধবার (১৪মে) ভোর রাতেই স্ট্রোক করে  চিরবিদায় জানিয়েছে পৃথিবীকে (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)। বিন দেশের হাসপাতালের মর্গে  কফিনে বন্দী রেমিটেন্স ফাইটার। আদরের সন্তানকে হারিয়ে তার বৃদ্ধা মায়ের  করুণ আর্তনাদের শান্তনা কারো জানা নেই।  […]


ভারতে ১হাজার ২৪ বাংলাদেশী আটক

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২৭ এপ্রিল, ২০২৫

ভারতের গুজরাটে ১ হাজার ২৪ বাংলাদেশীকে আটক করেছে বলে জানিয়েছে  রাজ্য পুলিশ। আহমেদাবাদ ও সুরাট শহরে ২৫ এপ্রিল (জুমাবার) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে। শনিবার আহমেদাবাদে সংবাদ সম্মেলনে এসে রাজ্য পুলিশের প্রধান বিকাশ সহায় বলেন, অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশকারীদের অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় এ অভিযান জরুরি ছিল। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী […]


প্রবাসীদের জন্য সুখবর দিলেন উপদেষ্টা ড.আসিফ নজরুল

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ১৭ এপ্রিল, ২০২৫

প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। ঢাকার গুলশানে শিগগিরই প্রবাসীদের কল্যাণে প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তিনি।তিনি বলেন,হাসপাতালটি বিদেশফেরৎ প্রবাসীদের দ্বারা পরিচালিত হবে। শেয়ার ক্রয়ের মাধ্যমে হাসপাতালটির মালিকানাও লাভ করবেন প্রবাসীরা। বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত […]


ছবি কথা বলে