আবুধাবিতে নির্মাণকাজের সময় সিঁড়ি থেকে পড়ে বোয়ালখালীর তরুণের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী | ৩০ আগস্ট ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মো. জামশেদুল ইসলাম (২৫) নামে বোয়ালখালীর এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৯ আগস্ট) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জামশেদুল ইসলাম বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুস সালামের বাড়ির মো. নজরুল ইসলামের ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় প্রায় তিন বছর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান।
নিহতের ভাগ্নে মো. জোবায়েত জানান, গত ১৬ আগস্ট আবুধাবির মুসাফ্ফা এলাকা থেকে আল আইন এলাকায় নির্মাণকাজে যান জামশেদুল। সেখানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত সিঁড়ি থেকে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামশেদুলের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।
জামশেদুলের দুলাভাই ইসহাক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সপ্তাহের মধ্যে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
নেপালে বন্যার্তদের জন্য খাবার ও তাঁবু নিয়ে পাশে দাঁড়াল আশ ফাউন্ডেশন
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৯ শিশুর
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের সমর্থকদের বিরুদ্ধে মামলা
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
নেপালে ভয়াবহ দুর্যোগ, এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের খবর নেই
- ২৭ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
মাসকাটে যাত্রীর মৃত্যু, আটকে আছে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইট
- ২৬ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক