সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে আনা হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বুধবার (২৬ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে মোট ১৬ বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে প্রথম ধাপে ৯ জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নিহতদের মরদেহ দেশে ফেরার খবরে তাদের স্বজনদের মধ্যে একদিকে যেমন অপেক্ষার অবসান ঘটছে, অন্যদিকে স্বজন হারানোর শোক আরও ভারী হয়ে উঠেছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার