প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ডা: শফিকুর রহমানের ক্ষোভ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের ভেরিফিকেশনের পর বাদ দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা থেকে সরে এসে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি চাকরিতে প্রবেশ কোনো রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিকের ক্ষেত্রে চাকরিতে নিয়োগের প্রধান বিবেচনা হওয়া উচিত তার মেধা ও যোগ্যতা।
ভেরিফিকেশনের নামে প্রার্থী বাদ দেওয়ার প্রসঙ্গে তিনি আগের শাসনামলের অনুরূপ কর্মকাণ্ড পরিত্যাগের আহ্বান জানান। তার ভাষ্য, এ ধরনের যেকোনো কূটতৎপরতা জনগণ মেনে নেবে না এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মেধাবী যুবসমাজ ও তরুণদের নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। কোনো ছাড় দেওয়া হলে দেশ মেধাহীনতার দিকে চলে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ভেরিফিকেশনের পর নিয়োগ থেকে বাদ পড়ার অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক