চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলের এই লংমার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের কর্মসূচি।
শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে যারা নিত্যপ্রয়োজনীয় সেবার দাম বাড়ানোর চেষ্টা করছে, এই লংমার্চ তাদের বিরুদ্ধেও। জনগণের গণরায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এ কর্মসূচি।
তিনি বলেন, নতুন করে কেউ যেন স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ না পায়, সেই পথ বন্ধ করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে।
লংমার্চে ব্যাপক জনসম্পৃক্ততার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের জনগণকে দলে দলে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এগিয়ে আসতে হবে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
রূপপুরে বিদ্যুৎ উৎপাদন নিয়ে নতুন শঙ্কা, নিরাপত্তা ভালভে জটিলতা
- ০৪ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক