লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬

জনগণের ন্যায্য দাবি আদায়ের কর্মসূচিতে সরকার বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফার আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ে তারা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি মেনে নেওয়া হবে না। জনগণের দাবি আদায়ের পথে বাধা সৃষ্টি করা হলে জনগণও কাউকে ছাড় দেবে না।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থেই এ লংমার্চের আয়োজন করা হয়েছে। দেশে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজকে বরদাস্ত করা হবে না।

লংমার্চকে কেন্দ্র করে শনিবার সকালে মতিঝিলের শাপলা চত্বরে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার