পূর্ব বড় ভেওলা ইউপিতে জামায়াতের একক প্রার্থী হাফেজ কলিম উল্লাহ


hudhudbd.com
আব্দুচ্ছালাম মাতামুহুরি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে হাফেজ মোহাম্মদ কলিম উল্লাহর নাম ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি পূর্ব বড় ভেওলা ইউনিয়নে আয়োজিত জামায়াতে ইসলামীর সুধী ও কর্মী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মো. হেদায়াত উল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া দক্ষিণের সাবেক আমির মাওলানা মোজাম্মেল হক, মাতামুহুরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক এম ওমর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। হাফেজ মোহাম্মদ কলিম উল্লাহর দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা ও সততার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নে দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ আগামী নির্বাচনে হাফেজ মোহাম্মদ কলিম উল্লাহর জন্য ইউনিয়নবাসীর দোয়া কামনা করেন। পাশাপাশি পূর্ব বড় ভেওলাকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সুধী ও কর্মী সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার