১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
৫ সেপ্টেম্বর চট্টগ্রামে ১১ দলের লংমার্চ কর্মসূচিকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ আছর পেকুয়া কবির মিয়া জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পেকুয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পশ্চিম মাথায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন ও উপজেলা সেক্রেটারি ডা. নুরুল কবির।
এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।
পথসভায় বক্তারা ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় ১১ দলের লংমার্চ কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ডা. রেজাউল করিম
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- রাঙুনিয়া প্রতিনিধি