রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ডা. রেজাউল করিম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডা. এটিএম রেজাউল করিম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তারা যাতে দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে ব্যবসা পুনরায় চালু করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে শুধু ব্যক্তিগত বা সাংগঠনিক উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সরকার ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন।
ডা. রেজাউল করিম আরও বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। রাঙ্গুনিয়ার মানুষের যেকোনো সংকট ও দুর্যোগে ভবিষ্যতেও সহযোগিতার এ উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি