পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন,আগামী জুমাবারই কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের মুখ খুলে দেওয়া হবে।
আজ (৫ অক্টোবর) এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ তথ্য জানানো হয়।
এতে পরিকল্পনামন্ত্রী বঙ্গবন্ধু টানেলের অগ্রগতি বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন।
তিনি বলেন, ‘এর আগে এই টানেলের প্রথম চ্যানেলের মুখ খুলে দেওয়া হয়। আগামী জুমাবার দ্বিতীয় চ্যানেলের মুখ খুলে দেওয়া হবে।
এর মধ্যে দিয়ে টানেলের কাজ অনেক দূর এগিয়ে যাবে। তারপর ঘষামাজা করে উদ্বোধনের তারিখ নির্ধারণ করবেন সংশ্লিষ্টরা।’
মন্ত্রী বলেন, ‘কর্ণফুলী নদীর নিচে নির্মাণাধীন এই টানেল ২০২২ সালে শেষ হওয়ার কথাছিল। কিন্তু অগ্রগতি ভালো হওয়ায় প্রকল্পের কাজ দ্রুতই শেষ হচেছ’।