কক্সবাজারে ২০২২সালে রেললাইন চালু হবে: রেলপথমন্ত্রী
দেশবাসী কক্সবাজার রেললাইন চালুর অপেক্ষায় রয়েছে। ২০২২ সালের ১৬ ডিসেম্বর দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন চালু করা হবে ,বলেছেন– রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ।
আজ ২২ সেপ্টেম্বর দোহাজারী থেকে কক্সবাজার এবং রামু থেকে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্রাক নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২২ সালের জুন পর্যন্ত এটির নির্ধারিত মেয়াদ ধরা আছে। কোভিড ১৯ এবং সরকারি কিছু স্থাপনার জমি পেতে সমস্যার কারণে কাজ বিলম্বিত হয়েছে। কাজেই ছয় মাস পিছিয়ে আগামী বছরের ডিসেম্বরে এটি উদ্বোধনের জন্য নির্ধারণ করা হয়েছে।
বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি আত্মনির্ভরশীল দেশ গড়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন । সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে।
২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সারাদেশে অনেক মেগা প্রকল্পের কাজ চলমান আছে। দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন নির্মাণ ১০টি মেগা প্রকল্পের মধ্যে একটি ।
আশাবাদ ব্যক্তকরে রেলপথমন্ত্রী আরো বলেন, কক্সবাজার রেললাইন চালু হলে ব্যাপকহারে পর্যটকদের আগমন ঘটবে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এ অঞ্চলের ।
ফেসবুকে বাংলা চ্যানেল
মিজানুর রহমান আজহারীর হাসানাহ ফাউন্ডেশনে ২২ পদে চাকরির সুযোগ
- ২৮ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
তিস্তা মহাপরিকল্পনা এ বছরই চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান
- ১৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
আকাশপথে কক্সবাজারকে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত করা হচ্ছে
- ০৭ অক্টোবর, ২০২১
- বাংলা চ্যানেল
কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের মুখ জুমাবার খুলে দেওয়া হবে
- ০৫ অক্টোবর, ২০২১
- বাংলা চ্যানেল
চট্টগ্রামের কাট্টলীতে হচ্ছে প্রথম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর
- ২৫ সেপ্টেম্বর, ২০২১
- বাংলা চ্যানেল