পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি দেখিয়ে দেওয়ায়, প্রত্যক্ষদর্শীদের ওপর হামলা
কক্সবাজারের মাতামুহুরি উপজেলার ইলিশিয়া বাজার এলাকায় পুলিশকে অভিযুক্ত এক মাদক ব্যবসায়ীর বাড়ি দেখিয়ে দেওয়ার জেরে স্থানীয় কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী ও সহায়তাকারী পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে চকরিয়া থানা পুলিশ ইলিশিয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের অনুরোধে স্থানীয় বাসিন্দা নুরুল হোসেন মাঝি এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রুবেলের বাড়ি দেখিয়ে দেন। অভিযোগ রয়েছে, পুলিশ চলে যাওয়ার পরপরই রুবেল ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে নুরুল হোসেন মাঝিসহ ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীর ওপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত রুবেল এলাকার কুখ্যাত গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত ‘সাজেদা বুড়ি’র মেয়ের জামাতা। তিনি ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে বসবাস করে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। তবে এ বিষয়ে অভিযুক্ত রুবেলের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে হামলার পর থেকে মামলার প্রত্যক্ষদর্শী নুরুল আলম বলী এবং পুলিশের অভিযানে সহযোগিতাকারী নুরুল হোসেন মাঝির পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী নুরুল হোসেন মাঝি জানান, হামলার ঘটনায় তিনি চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
পেকুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে নাগরিক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- ০২ নভেম্বর, ২০২৫
- পেকুয়া প্রতিনিধি
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
- ৩০ জুলাই, ২০২৫
- রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
ভুলে এক বিয়ের বরযাত্রীরা খেয়ে গেল অন্য বিয়ের খাবার
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি
- ২৬ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক