কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কাজী ফার্মসের মাফিন কেকের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাদ্য পরীক্ষাগারে পরীক্ষার পর পণ্যটিকে মানহীন ও খাবারের অনুপযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসসিসির খাদ্য পরীক্ষাগারে বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়কজাত খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে কাজী ফার্মসের মাফিন কেকের নমুনায় নির্ধারিত মানের চেয়ে অম্লতা ও আর্দ্রতা বেশি পাওয়া যায়।
পরীক্ষাগারের তথ্য অনুযায়ী, উৎপাদনের ১৫ দিন পর কেকটির অম্লতার মাত্রা পাওয়া যায় ৩ দশমিক ৩২। অথচ নির্ধারিত মান অনুযায়ী এটি থাকার কথা ছিল ১-এর মধ্যে। এছাড়া কেকে সরকার নির্ধারিত প্রিজারভেটিভও পাওয়া যায়নি বলে পরীক্ষায় উঠে আসে।
ডিএসসিসির জনস্বাস্থ্য এনালিস্ট ইলিয়াছ জাহেদী জানান, পরীক্ষায় পণ্যটি মানহীন হিসেবে পাওয়া গেছে। কেকটিতে অম্লতা ও আর্দ্রতা বেড়ে যাওয়ার পাশাপাশি নির্ধারিত প্রিজারভেটিভের উপস্থিতিও পাওয়া যায়নি।
এ ঘটনায় বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হওয়ার পর কাজী ফার্মসকে দুই দফায় চার লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের মানহীন পণ্য উৎপাদন ও বাজারজাত না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠান যত বড়ই হোক না কেন, মানহীন বা অনিরাপদ খাদ্যপণ্য বাজারজাত করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আদালতে বাজার থেকে মানহীন পণ্য তুলে নিয়ে নতুন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার