বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার


hudhudbd.com
আব্দুচ্ছালাম মাতামুহুরি
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে পুলিশের বিশেষ অভিযানে তিনটি দেশীয় তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী এলাকায় অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশ। অভিযানে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় বিস্তারিত জানাতে ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় চকরিয়া থানার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সহকারী পুলিশ সুপার আবদুল আজিজ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযানের বিভিন্ন দিক তুলে ধরে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার