জনপ্রিয় ইসলামী বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা আগ্রহী প্রার্থীদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ নিয়ে এসেছে। এতে বিভিন্ন পদ ও আকর্ষণীয় সুযোগ-সুবিধা থাকায় অনেকেই আবেদন করতে আগ্রহ দেখাচ্ছেন।
ফাউন্ডেশনটি ১০টি ভিন্ন ভিন্ন পদে মোট ২২ জনকে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগ্রহী প্রার্থীরা ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে।
বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি
আকর্ষণীয় দুটি ঈদ বোনাস, একটি পারফরম্যান্স বোনাস, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড এবং পদোন্নতির সুযোগের কথা উল্লেখ করা হয়েছে। পদগুলো হলো,
অফিস ইন-চার্জ: পদসংখ্যা ২টি। বেতন ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা। স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি প্রয়োজন।
অ্যাকাউন্টস অফিসার: পদসংখ্যা ২টি। বেতন ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা। হিসাববিজ্ঞান ও তথ্য-ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন।
সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর: পদসংখ্যা ২টি। বেতন ২৩,০০০ থেকে ২৮,০০০ টাকা। স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন।
মক্তব কো-অর্ডিনেটর: পদসংখ্যা ২টি। বেতন ২৩,০০০ থেকে ২৮,০০০ টাকা। স্নাতক ডিগ্রি প্রয়োজন।
কারিকুলাম ডেভেলপার: পদসংখ্যা ৪টি। বেতন ২৩,০০০ থেকে ২৮,০০০ টাকা। ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন।
ভিডিও এডিটর: পদসংখ্যা ২টি। বেতন ২৩,০০০ থেকে ২৮,০০০ টাকা। এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে।
ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান: পদসংখ্যা ২টি। বেতন ২৩,০০০ থেকে ২৮,০০০ টাকা। মাল্টিমিডিয়া বা ভিজ্যুয়াল আর্টসে ডিপ্লোমা/ডিগ্রি থাকা প্রয়োজন।
ক্রিয়েটিভ ডিজাইনার: পদসংখ্যা ২টি। বেতন ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা। গ্রাফিক ডিজাইনে ডিপ্লোমা/স্নাতক ডিগ্রি প্রয়োজন।
কন্টেন্ট রাইটার: পদসংখ্যা ২টি। বেতন ১৮,০০০ থেকে ২৩,০০০ টাকা। ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন।
রিসিপশনিস্ট: পদসংখ্যা ২টি। বেতন ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা। এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে।