আকাশপথে কক্সবাজারকে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত করা হচ্ছে
পর্যটননগরী কক্সবাজারকে আকাশপথে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ ৭ অক্টোবর সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। সিলেট-কক্সবাজার রুটে আগে থেকেই বিমানের সরাসরি ফ্লাইট চালু রয়েছে।বলেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে কক্সবাজারের হোটেল শৈবালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় উত্তরবঙ্গ থেকে পর্যটকরা সরাসরি কক্সবাজার যাতায়াত করতে পারবেন এবং কক্সবাজারের লোকরাও উত্তরবঙ্গের দর্শনীয় স্থান দেখতে সেখানে সহজে যাতায়াতের সুযোগ পাবেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কক্সবাজার ভালোবাসতেন। প্রধানমন্ত্রীও কক্সবাজারের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন। তিনি মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, নৌবাহিনীর সাবমেরিন স্টেশন নির্মাণ, মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ, চারটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন, তিনটি পর্যটন পার্ক ও একটি বিশেষ পর্যটন অঞ্চল স্থাপনসহ কক্সবাজারকে তুলে ধরার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন । পর্যটনের প্রসারের লক্ষ্যে সোনাদিয়া ও কুতুবদিয়া দ্বীপেও পর্যটন সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প নেওয়া হবে ভবিষ্যতে ।
উ্ল্লেখ্য ,এখন থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে কক্সবাজার এবং ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালিত হবে জানাযায়।
ফেসবুকে বাংলা চ্যানেল
মিজানুর রহমান আজহারীর হাসানাহ ফাউন্ডেশনে ২২ পদে চাকরির সুযোগ
- ২৮ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
তিস্তা মহাপরিকল্পনা এ বছরই চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান
- ১৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের মুখ জুমাবার খুলে দেওয়া হবে
- ০৫ অক্টোবর, ২০২১
- বাংলা চ্যানেল
চট্টগ্রামের কাট্টলীতে হচ্ছে প্রথম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর
- ২৫ সেপ্টেম্বর, ২০২১
- বাংলা চ্যানেল
কক্সবাজারে ২০২২সালে রেললাইন চালু হবে: রেলপথমন্ত্রী
- ২২ সেপ্টেম্বর, ২০২১
- বাংলা চ্যানেল