বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রামের নিচু এলাকা, ভোগান্তিতে নগরবাসী
একটানা বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টির পর সোমবার সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও পথচারীরা।
মুরাদপুর, কাতালগঞ্জ, জিইসি ও প্রবর্তকসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও পানি হাঁটুসমান হওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে পানি মাড়িয়েই চলাচল করতে হয়।
নগরবাসীর অভিযোগ, বৃষ্টি এলেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যায়। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিন ধরে নানা উদ্যোগের কথা বলা হলেও ভারী বৃষ্টিতে আবারও পানিতে তলিয়ে যায় নগরীর নিচু এলাকাগুলো।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং সাগরে লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েকদিন থাকতে পারে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, আগস্ট মাসজুড়েই থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
১৭ বছরেও সংস্কার হয়নি ঈদমনি-লালব্রীজ সড়ক, চরম দুর্ভোগে দেড় হাজার মানুষ
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
সীমান্তে চোখ রাখবে ড্রোন, প্রযুক্তি নির্ভর নজরদারিতে বিজিবি
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- সিলেট প্রতিনিধি
মিজানুর রহমান আজহারীর হাসানাহ ফাউন্ডেশনে ২২ পদে চাকরির সুযোগ
- ২৮ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
তিস্তা মহাপরিকল্পনা এ বছরই চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান
- ১৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
আকাশপথে কক্সবাজারকে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত করা হচ্ছে
- ০৭ অক্টোবর, ২০২১
- বাংলা চ্যানেল