কোনাখালীতে জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী বিতরণ
মাতামুহুরি থেকে আব্দুচ্ছালাম: কক্সবাজারের মাতামুহুরি উপজেলার কোনাখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকশ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সম্প্রতি অনুষ্ঠিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়ত উল্লাহ, মাতামুহুরি উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক ওমার আলী এবং কোনাখালী ইউনিয়ন সভাপতি মাস্টার কমর উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকশ নারী-পুরুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের নৈতিক দায়িত্ব। তারা বন্যার্ত মানুষের সহায়তায় দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা আরও ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসন এবং তাদের সার্বিক কল্যাণ কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি