শাহারবিলে বন্যায় নিহত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
মাতামুহুরি থেকে আব্দুচ্ছালাম> সাম্প্রতিক বন্যার পানিতে নিহত মাতামুহুরি উপজেলার শাহারবিল ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বশির আহমদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় চকরিয়া-পেকুয়া আসনের গেল জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক নিহত বশির আহমদের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়ত উল্লাহ, শাহারবিল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আশরাফুল মোস্তফা বিন নুরী, প্রবীণ আলেম মাওলানা শিব্বির আহমদ ওসমানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি নিহতের রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি