চট্টগ্রামের কাট্টলীতে হচ্ছে প্রথম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর
২৯ একর জায়গার উপর নির্মাণ হতে যাচ্ছে চট্টগ্রামের প্রথম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর। বঙ্গোপসাগর তীরবর্তী কাট্টলীতে জেলা প্রশাসনের প্রস্তাবিত এ প্রকল্পের জায়গা ২৪ সেপ্টেম্বর সকালে পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
এসময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, চট্টগ্রাম জেলা প্রশাসকসহ উর্ধতন সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধাগন এবং কাট্টলীর বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ড. আহমদ কায়কাউস বলেন,প্রধানমন্ত্রীর দপ্তরে আগামী এক মাসের মধ্যে প্রকল্পের নকশা পাঠানো হবে।কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেল উদ্বোধনের সময়এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে চট্টগ্রামের মানুষের বিরত্বগাথা তুলে ধরতে প্রধানমন্ত্রীর এ প্রচেষ্টা । প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা হয়েছে, এখন আমরা সরেজমিনে দেখে মনে হল এটি খুবই চমৎকার জায়গা।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে চট্টগ্রামের মানুষের অবদান অন্যতম। তাইএ অঞ্চলের রয়েছে আলাদা একটি গুরুত্ব ও ইতিহাস। এসব জানাতে হবে নতুন প্রজন্মকে ।
ফেসবুকে বাংলা চ্যানেল
মিজানুর রহমান আজহারীর হাসানাহ ফাউন্ডেশনে ২২ পদে চাকরির সুযোগ
- ২৮ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
তিস্তা মহাপরিকল্পনা এ বছরই চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান
- ১৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
আকাশপথে কক্সবাজারকে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত করা হচ্ছে
- ০৭ অক্টোবর, ২০২১
- বাংলা চ্যানেল
কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের মুখ জুমাবার খুলে দেওয়া হবে
- ০৫ অক্টোবর, ২০২১
- বাংলা চ্যানেল
কক্সবাজারে ২০২২সালে রেললাইন চালু হবে: রেলপথমন্ত্রী
- ২২ সেপ্টেম্বর, ২০২১
- বাংলা চ্যানেল