শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রমবান্ধব রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই : মুসলিম আজাদ
একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমিক শ্রেণি। কল কারখানা, ক্ষেত-খামার, নির্মাণ খাত—সব জায়গাতেই শ্রমিকদের ঘাম ও পরিশ্রমে গড়ে ওঠে জাতির অর্থনীতি।
কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের অনেক শ্রমিক এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা এবং সম্মানজনক জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থার পরিবর্তন একদিনে সম্ভব নয়।
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হলে শ্রমবান্ধব রাষ্ট্রব্যবস্থার কোন বিকল্প নেই। মাতামুহুরি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশে সাংবাদিক মুসলিম আজাদ এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন- আমাদের ভুলে গেলে চলবে না—অধিকার কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, অধিকার আদায় করতে হয় ঐক্য, সচেতনতা এবং সংগ্রামের মাধ্যমে।
আমাদেরকে সচেতন হতে হবে, সংগঠিত হতে হবে এবং আমাদের দাবি জোরালোভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি আমাদের আহ্বান—আপনারা শ্রমিকদের শত্রু নয়, বন্ধু হোন। শ্রমিকদের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।
আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে শ্রমিকরা অবহেলিত নয়, বরং সম্মানিত নাগরিক হিসেবে বেঁচে থাকতে পারে। সম্প্রতি কক্সবাজারস্থ মাতামুহুরি সাংগঠনিক উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক দায়িত্বশীল সমাবেশ শাখা সভাপতি মাস্টার আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নব মনোনীত উপজেলা সহ-সেক্রেটারি ইব্রাহিম মিয়া,বদরখালী ইউনিয়ন সভাপতি মাওলানা একরামুল হক,সেক্রেটারি সিরাজুল ইসলাম, ঢেমুশিয়া ইউনিয়ন সভাপতি মুহাম্মদ তারেক ও সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি