তিস্তা মহাপরিকল্পনা এ বছরই চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান
তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।বলেছেন,
অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ মঙ্গলবার (১৫ জুলাই,) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, এই কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এই প্রস্তাবনা প্রথমে সরকারের কাছে যাবে এবং পরে ইআরডি’র মাধ্যমে চূড়ান্ত হয়ে চায়না কর্তৃপক্ষের কাছে যাবে। এরপর বিস্তারিত রিপোর্টের আলোকে শুরু হবে এর বাস্তবায়নকাজ। তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চীন ও বাংলাদেশের বিষয়, তাই সিদ্ধান্ত নিতে দুই দেশেরই সম্মতি লাগবে।
পরে উপদেষ্টা সড়ক পথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষাকাজ পরিদর্শনের উদ্দেশ্যে রাওনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ দপ্তরের কর্মকর্তাদের অনেকে।
ফেসবুকে বাংলা চ্যানেল
১৭ বছরেও সংস্কার হয়নি ঈদমনি-লালব্রীজ সড়ক, চরম দুর্ভোগে দেড় হাজার মানুষ
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
সীমান্তে চোখ রাখবে ড্রোন, প্রযুক্তি নির্ভর নজরদারিতে বিজিবি
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- সিলেট প্রতিনিধি
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রামের নিচু এলাকা, ভোগান্তিতে নগরবাসী
- ১৮ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
মিজানুর রহমান আজহারীর হাসানাহ ফাউন্ডেশনে ২২ পদে চাকরির সুযোগ
- ২৮ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
আকাশপথে কক্সবাজারকে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত করা হচ্ছে
- ০৭ অক্টোবর, ২০২১
- বাংলা চ্যানেল