শেষ পর্যন্ত ভোটার হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদপর্যাদা) জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। দীর্ঘ সময় অপেক্ষাশেষে ৭৭ বছর বয়সে তিনি ভোটার হলেন।
রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ২৬ সেপ্টেম্বর দেশেরঅন্যান্য নাগরিকের মতো নির্বাচন অফিসে এসে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ছবি তোলাসহ সব প্রক্রিয়া শেষ করে জাতীয় পরিচয়পত্র তৈরির কার্যক্রম সম্পন্ন করেছেন সন্তু লারমা।
তিনি করোনাভাইরাসের (কোভিট-১৯) অ্যাস্ট্রেজেনিকার টিকাও নিয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র দিয়ে করোনাভাইরাসের (কোভিট-১৯) টিকা রেজিস্ট্রেশন করে কেন্দ্রে এসে সন্তু লারমা টিকা গ্রহণ উল্লেখ্য, ১৯৪৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার মহাপুরম এলাকায় বাবা চিত্ত কিশোর লারমা, মা সুভাষিণী দেওয়ানের ঘরে সন্তু লারমার জন্ম। তিনি রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় সরকারি বাসভবনে বসবাস করেন বর্তমানে ।
জানাযায়, সন্তু লারমা আঞ্চলিক পরিষদের আইনে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের স্থানীয় বাসিন্দাদের নিয়ে নতুন ভোটার তালিকা প্রণয়নের দাবিতে দীর্ঘ সময় ভোটার হওয়া থেকে বিরত ছিলেন । কোনও জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ করেননি তিনি।
উল্লেখ্য পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘ দুই যুগ ধরে আন্দোলন করেছে পাহাড়ি সংগঠন জেএসএস। তা্ই পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্টার লক্ষ্যে ১৯৯৭ সালে অস্ত্র সমর্পণের মাধ্যমে শান্তিচুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।