কক্সবাজারে ২০২২সালে রেললাইন চালু হবে: রেলপথমন্ত্রী


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজারে ২০২২সালে রেললাইন চালু হবে: রেলপথমন্ত্রী

দেশবাসী কক্সবাজার রেললাইন চালুর অপেক্ষায় রয়েছে। ২০২২ সালের ১৬ ডিসেম্বর দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন চালু করা হবে ,বলেছেনরেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ।

আজ ২২ সেপ্টেম্বর দোহাজারী থেকে কক্সবাজার এবং রামু থেকে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্রাক নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২২ সালের জুন পর্যন্ত এটির নির্ধারিত মেয়াদ ধরা আছে। কোভিড  ১৯ এবং সরকারি কিছু স্থাপনার জমি পেতে সমস্যার কারণে কাজ বিলম্বিত হয়েছে। কাজেই ছয় মাস পিছিয়ে আগামী বছরের ডিসেম্বরে এটি উদ্বোধনের জন্য নির্ধারণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি আত্মনির্ভরশীল দেশ গড়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন । সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে।

২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সারাদেশে অনেক মেগা প্রকল্পের কাজ চলমান আছে। দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন নির্মাণ ১০টি মেগা প্রকল্পের মধ্যে একটি ।

আশাবাদ ব্যক্তকরে রেলপথমন্ত্রী আরো বলেন, কক্সবাজার রেললাইন চালু হলে ব্যাপকহারে পর্যটকদের আগমন ঘটবে। এতে  অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এ অঞ্চলের ।

 

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত