হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব গ্রেফতার
হেফাজত ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দিকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ । গতকাল রাত আনুমানিক ১১টায় রাজধানীর হাতির পুলের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় । ৫ মে ২০১৩ সালের মতিঝিল শাপলা চত্তরে হেফাজতের তান্ডব অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় ।
মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দি হেফাজতের কেন্দ্রিয় কমিটির সহকারী মহাসচিবের পদ ছাড়াও জমিয়তে উলামায়ে বাংলাদেশ’র ভারপ্রাপ্ত মহাসচিব, রাজধানীর ইসলামাবাদ মাদ্রাসার সাইখুল হাদিস ও প্রিন্সিপাল, হেফাজত ইসলাম বাংলাদেশ’র ঢাকা মহানগরীর সহ-সভাপতি এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী মহাসচিবের দায়িত্বে রয়েছেন । গোয়েন্দা পুলিশ সূত্রে জানাযায়- মাওলানা আফেন্দিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিনের রিমান্ড মন্জুর করেন ।
উল্লেখ্য যে এর আগে বুধবার ইফতার পূর্ব মুহুর্তে হেফাজতের আরেক সহকারী মহাসচিব ঢাকার লালবাগ জামেয়া কুরআনিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা সাখাওয়াত হোসাইন রাজিকে লালবাগস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায় ডিবি পুলিশের সদস্যরা ।
এছাড়াও বিগত চার দিনে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ বেশ কয়েকজন নেতা কর্মীকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বলে জানা যায় ।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি