আব্দুল আউয়াল মামুন কল্যাণ পার্টির মহাসচিব মনোনীত


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২১

আব্দুল আউয়াল মামুন

কক্সবাজারস্থ চকরিয়ার  কৃতি সন্তান লন্ডন প্রবাসী আব্দুল আউয়াল মামুনকে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় মহাসচিব মনোনীত করা হয়েছে। আজ বিকেল ৪ টায় রাজধানীর মহাখালীস্থ ডিও এইস এসএ অবস্থিত পার্টির চেয়ারম্যান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ মনোনয়ন দেন দলটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতিক।

অনুষ্ঠানে এবি পার্টি থেকে আগত বেশ কয়েকজন নেতাকর্মীকে ফুলের স্টিকার দিয়ে এবং দলীয় ক্যাপ  পরিয়ে নিজ পার্টিতে বরণ করে নেন দলটির চেয়ারম্যান।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরহাদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কারী আবু তাহের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক খান, কল্যাণ পার্টির ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাসান নাসির প্রমুখ ।

প্রাক্তন ছাত্রনেতা আব্দুল আউয়াল মামুন ইতঃপূর্বে আমার বাংলাদেশ পার্টির (এবিপি) প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। যোগদানকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী আমার বাংলাদেশ পার্টির (এবিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক আন্তর্জাতিক অপরাধ বিজ্ঞানী ড. শাহেদুল ইসলাম চৌধুরী এবং প্রতিষ্ঠাতা যুগ্ম সদস্যসচিব আব্দুল আউয়াল মামুন ভার্চুয়ালী অনুষ্ঠানে যুক্ত হয়ে দলে যোগদান করেন এবং বক্তব্য রাখেন।

কল্যাণ পার্টিতে যোগদানকারী অন্যান্যরা হলেন এ বি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, কেন্দ্রীয় নারী নেত্রী রেখা আকতার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি নাজমুল হুদা, ঢাকা মহানগরী দক্ষিনের সভাপতি উবাইদুল্লাহ মামুন, সেক্রেটারী আবদুল্লাহ আল হাসান সাকিব, যুগ্ম সদস্যসচিব তাফহীমুল ইসলাম এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার সমন্বয়ক ইব্রাহীম খান সাদাত প্রমূখ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত