ক্ষমতা দীর্ঘায়িত করতেই জামায়াত নেতাদের গ্রেফতার করছে সরকার


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২১

জামায়াত নেতা

সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি এ এইচএম হামিদুর রহমান আযাদ ও নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব সহ ১০জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করে, বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহম্মদ রেজাউল করিম।

তিনি আজ মঙ্গলবার সকালে রাজধানীর মীরপুরে জামায়াত নেতৃবৃন্দের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে ঢাকা মহানগরী উত্তর জামায়েত ইসলামী আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ কথা বলেন । তিনি আরো বলেন, দলের কেন্দ্রীয় কমিটির করোনায় ক্ষতিগ্রস্থদের পূনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন বৈঠক চলাকালে সম্পূর্ন অন্যায়ভাবে জামায়াত নেতাদের গ্রেফতার করে রাজনৈতিক ইতিহাসে এক কলংকজনক অধ্যায়ের সৃষ্টি করেছে সরকার।

সরকারের বুঝা উচিৎ জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন অগণতান্ত্রিক ও স্বৈরাচারি সরকারের শেষ রক্ষা হয়নি; বর্তমান সরকারেরও হবে না। তিনি জাতীয় নেতৃবৃন্দকে বেআইনীভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোঃ তসলিম, মাহফজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরীর কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, মহানগরীর শুরা সদস্য আতাউর রহমান সরকার, ডা.মঈনুদ্দীন, ঢাকা মহানগর পশ্চিম শিবির সভাপতি শাব্বির বিন হারুন, উত্তর সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।

বিক্ষোভ মিছিলটি শাহ আলী মাজার মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাবতলী গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত