হেফাজতে ইসলাম বাংলাদেশের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২১

আজ রাত (২৫ এপ্রিল) ১১ টায় হেফজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণার পর রাতেই গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি  ।

আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন মাওলানা নুরুল ইসলাম ।  তিনি এক পেইজবুক ‍ভিডিও বার্তায় বলেন, দেশের চলমান নাজুক পরিস্থিতির কারণে হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণার  পর উপদেষ্টাদের সাথে পরামর্শ করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় । আহবায়ক কমিটির সদস্যরা হলেন, প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী , আহবায়ক কমিটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, সদস্য সচিব বা মহাসচিব মাওলানা নুরুল ইসলাম । দুইজন সদস্য যথাক্রমে মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী ও অধ্যক্ষ মাওলানা  মিজানুর রহমান চৌধুরী ।

এই আহবায়ক কমিটির মাধ্যমে আজ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল কর্মসূচি সুচারুরূপে পরিচালিত হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত