মাসব্যাপী দাওয়াতি অভিযান উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের প্রস্তুতি সভা
কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে মাসব্যাপী দাওয়াতি অভিযান সফল করার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার সভাপতি আমিনুল ইসলাম হাসান সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব সাইদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন।
সভায় মাসব্যাপী দাওয়াতি অভিযানকে সফল ও কার্যকর করতে সাংগঠনিক প্রস্তুতি, শ্রমজীবী মানুষের কাছে দাওয়াতি কার্যক্রম পৌঁছে দেওয়া এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় কক্সবাজার শহর শাখার সিনিয়র সহ-সভাপতি এম ইউ বাহাদুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তৌহিদ, অর্থ সম্পাদক নুরুল আমিন, অফিস সম্পাদক আমীর আহমেদ, প্রচার ও মিডিয়া সম্পাদক আলম মাসুদসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণের পাশাপাশি তাদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। মাসব্যাপী দাওয়াতি অভিযানকে সফল করতে সংগঠনের প্রত্যেক পর্যায়ের দায়িত্বশীলদের সমন্বিতভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।
ফেসবুকে বাংলা চ্যানেল
মাতামুহুরীতে শ্রমিক কল্যাণের দায়িত্বশীল বৈঠক ও শিক্ষা শিবির
- ২৯ আগস্ট, ২০২৬
- মাতামুহুরি থেকে আব্দুচ্ছালাম
চকরিয়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ০৬ আগস্ট, ২০২৬
- চকরিয়া থেকে আব্দুচ্ছালাম
সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি নুরুল আজিম, সম্পাদক নাছির উদ্দিন নির্বাচিত
- ০২ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কোনাখালীতে জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী বিতরণ
- ৩০ জুলাই, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রমবান্ধব রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই : মুসলিম আজাদ
- ২০ এপ্রিল, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক