চকরিয়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
আবদুছ ছালাম, চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় চকরিয়া থানা সড়কের মাথায় সিস্টেম কমপ্লেক্সের সামনে এ সভার আয়োজন করা হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক।
পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এস. এম. মঞ্জুর, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল আহমদ শিকদার, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভুট্টো, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আকতার ফারুক খোকন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর করিম, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. কুতুব উদ্দিন ও সাধারণ সম্পাদক সাহেদুল মোস্তফা সাহেদ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি