বারবাকিয়া সমিতির সভাপতি মাওলানা কামাল, সেক্রেটারি মাস্টার জাহেদ নির্বাচিত
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বারবাকিয়া পেশাজীবী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সময়ে ফাঁশিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির এডহক কমিটির সভাপতি মাওলানা নুরুল আজিমের সভাপতিত্বে এবং মাস্টার জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট হেলাল বিন মঞ্জুর তামিম, প্রফেসর তৌহিদুল ইসলাম, সাংবাদিক মুসলিম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নুরুল আজিম, বিশিষ্ট ব্যাংকার সোলতান আহমদ, সমিতির বিদায়ী সভাপতি মুহাম্মদ রিয়াজ, সহকারী অধ্যাপক নুরুল হাকিম, শওকতুল ইসলাম প্রমুখ।
নির্বাচনে সমিতির মোট ৬৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে মাওলানা মুহাম্মদ কামাল হোসাইন নির্বাচিত হন।
এ ছাড়া কার্যকরী কমিটির সহ-সভাপতি পদে মঞ্জুর আলম এবং সেক্রেটারি পদে মাস্টার জাহেদুল ইসলামসহ অন্যান্য সদস্যগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন ও সাধারণ সভাকে কেন্দ্র করে সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
ফেসবুকে বাংলা চ্যানেল
মাতামুহুরীতে সূচনা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বাংলা উৎসব
- ২৬ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
মাসব্যাপী দাওয়াতি অভিযান উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের প্রস্তুতি সভা
- ০৪ সেপ্টেম্বর, ২০২৬
- কক্সবাজার প্রতিনিধি
মাতামুহুরীতে শ্রমিক কল্যাণের দায়িত্বশীল বৈঠক ও শিক্ষা শিবির
- ২৯ আগস্ট, ২০২৬
- মাতামুহুরি থেকে আব্দুচ্ছালাম
চকরিয়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ০৬ আগস্ট, ২০২৬
- চকরিয়া থেকে আব্দুচ্ছালাম
সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি নুরুল আজিম, সম্পাদক নাছির উদ্দিন নির্বাচিত
- ০২ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক