মাতামুহুরীতে শ্রমিক কল্যাণের দায়িত্বশীল বৈঠক ও শিক্ষা শিবির


hudhudbd.com
মাতামুহুরি থেকে আব্দুচ্ছালাম
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাতামুহুরী উপজেলার উদ্যোগে দাওয়াতি অভিযান উপলক্ষে দায়িত্বশীল বৈঠক ও শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সিরাত উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাতামুহুরী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বটতলী বাজারস্থ কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাতামুহুরী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুস সালামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ওমর আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা শামসুল আলম বাহাদুর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের দায়িত্বশীলদের আনুগত্য, সাংগঠনিক শৃঙ্খলা ও বায়তুল মালের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শ্রমিক নেতা ও সাংবাদিক সাইফুল্লাহ মুসলিম আজাদ। তিনি দাওয়াতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দায়িত্বশীলদের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহজাহান। তিনি সংগঠনের কার্যক্রমে ট্রেডের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে সিরাত উদযাপন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

চকরিয়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • ০৬ আগস্ট, ২০২৬
  • চকরিয়া থেকে আব্দুচ্ছালাম

কোনাখালীতে জামায়াতে ইসলামীর  খাদ্যসামগ্রী বিতরণ

  • ৩০ জুলাই, ২০২৬
  • বাংলা চ্যানেল ডেস্ক

নিউজ কর্নার