সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি নুরুল আজিম, সম্পাদক নাছির উদ্দিন নির্বাচিত


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. নুরুল আজিম বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন চেয়ার প্রতীকের নুরুল আবছার।

সহসভাপতি পদে হাঁস প্রতীক নিয়ে হুমায়ন কবির বিজয়ী হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রজাপতি প্রতীকের শাহ জাহান আলম।

সাধারণ সম্পাদক পদে দেওয়ালঘড়ি প্রতীক নিয়ে আ জ ম নাছির উদ্দিন বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের মো. নুরুল আলম।

অর্থ সম্পাদক পদে জগ প্রতীকের মো. নুরুল আজিম এবং তালাচাবি প্রতীকের তারেক হোছাইন ইমরান প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে তালাচাবি প্রতীক নিয়ে তারেক হোছাইন ইমরান বিজয়ী হন।

সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারদের প্রত্যক্ষ ভোটে মই প্রতীকের মো. নুরুন্নবী, মোরগ প্রতীকের এস এম ফোরকান এবং টিউবওয়েল প্রতীকের মুহাম্মদ নুরুল আবছার নির্বাচিত হন। আম প্রতীকের আতাউল হায়দার রুবেল পরাজিত হন।

নির্বাচন পরিচালনা সূত্রে জানা যায়, মোট ভোটার ছিলেন ২৭৪ জন। এর মধ্যে ২৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটকেন্দ্র পরিদর্শন করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই গ্রাম পুলিশ ও পেকুয়া থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

উৎসবমুখর পরিবেশ, শান্তিপূর্ণ ভোটগ্রহণ এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। ভোট গণনা শেষে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার