বেগম জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিকদের দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ বুধবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সমাজের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
বি এন পির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাব এবং বি এফ ইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বি এফ ইউজের বর্তমান সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের বর্তমান সহ-সভাপতি বাছির জামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন ও রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, বিএফইউজের সহকারী মহাসচিব শফিউল আলম দোলন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মোহসীন, বিএফইউজের নির্বাহী পরিষদের সদস্য জিয়াউর রহমান মধু, আবদুস সেলিম, জাকির হোসেন, সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক নেতা শামসুল হক দুররানী, আবদুল গাফফার মাহমুদ, ডিইউজের সদস্য জিয়াউর রহমান, শেখ মো: তাজুল ইসলাম, রাসেল আহমেদ ও মীর হোসেন মীরন প্রমূখ।
জাতীয় প্রেসক্লাব মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি