আমরা নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দিবো না: নাহিদ ইসলাম
আমরা জানি গত ফ্যাসিস্ট আমলে কক্সবাজার সন্ত্রাসের অভয়ারণ্য ছিলো, মাদকের অভয়ারণ্য ছিলো। নারায়নগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারেও গডফাদার ছিল। কক্সবাজারকেও হাসিনার গডফাদার মুক্ত করতে হবে। আমরা নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দিবো না।
বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা কক্সবাজারকে দেখি সম্ভাবনাময় জায়গা হিসেবে। বাংলাদেশের ভবিষ্যত, সম্ভাবনা এই বঙ্গোপসাগরে। আমাদের সমুদ্রশক্তি, নৌশক্তিতে শক্তিশালী হতে হবে। তার জন্য কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। কক্সবাজারকে পুরো বিশ্বের কাছে মডেল হিসেবে গড়ে তুলতে হবে। আমরা সেই কক্সবাজার দেখতে চাই।
তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু একটি বাংলাদেশের জন্য সমস্যা হয়ে আছে। রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতি আমাদের দরদ রয়েছে। তাদের অধিকারহীন, রাষ্ট্রহীন করে রাখা হয়েছে। তার মানে এই নয় যে, বাংলাদেশ বছরের পর বছর তাদের দায়িত্ব নেবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানাবো সমগ্র বিশ্ববিবেকের প্রতি আহবান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন।
জনসভায় নাহিদ ইসলাম ছাড়াও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
কোনাখালীতে জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী বিতরণ
- ৩০ জুলাই, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
শাহারবিলে বন্যায় নিহত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
- ২৬ জুলাই, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রমবান্ধব রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই : মুসলিম আজাদ
- ২০ এপ্রিল, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ঢেমুশিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ০৮ মার্চ, ২০২৬
- আবদুস সালাম মাতামুহুরী
কক্সবাজার জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত
- ২১ অক্টোবর, ২০২৫
- কক্সবাজার প্রতিনিধি