আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনাতো নয়ই, নির্বাচনও করা যাবে না- ভিপি নুর
‘দেশে গণতন্ত্রের উত্তরণের জন্য মতের ভিন্নতা থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে বাতিল আওয়ামী লীগকে নিয়ে নয়। এই দল নিয়ে কোনো আলোচনাতো নয়ই, নির্বাচনও করা যাবে না‘।
কথাগুলো বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ২৩ মার্চ (রবিবার)সন্ধ্যায় চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে আমাদের ওপর অনেক বর্বরতা চালিয়েছে। ভিন্নমতের কাউকে ঘরেও থাকতে দেয়নি। সুতরাং তাদের নিয়ে কোনো ধরনের আলোচনা নয়। তবে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারগুলোও এর মধ্যে চলবে।
নুর বলেন, ‘মানুষ যেন বলতে না পারে আমরা আগেই ভালো ছিলাম।’একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘দেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা ঠিক নয়। এই সেনাবাহিনী, গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ডা. দীপু মনি প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘এই নারীর লজ্জা নেই। আদালতে আসা-যাওয়ার সময় হাসি দেন। অথচ তার কারণে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে।’
চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি কাজী রাসেলের সভাপতিত্বে ও জাকির হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি