হেফাজতে ইসলাম বাংলাদেশের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা
আজ রাত (২৫ এপ্রিল) ১১ টায় হেফজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণার পর রাতেই গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ।
আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন মাওলানা নুরুল ইসলাম । তিনি এক পেইজবুক ভিডিও বার্তায় বলেন, দেশের চলমান নাজুক পরিস্থিতির কারণে হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণার পর উপদেষ্টাদের সাথে পরামর্শ করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় । আহবায়ক কমিটির সদস্যরা হলেন, প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী , আহবায়ক কমিটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, সদস্য সচিব বা মহাসচিব মাওলানা নুরুল ইসলাম । দুইজন সদস্য যথাক্রমে মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী ও অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান চৌধুরী ।
এই আহবায়ক কমিটির মাধ্যমে আজ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল কর্মসূচি সুচারুরূপে পরিচালিত হবে বলে জানান তিনি।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি