হেফজতে ইসলাম’র কমিটি বিলুপ্ত ঘোষণা
হেফজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ ২৫ এপ্রিল রাত ১১ টায় পেইজবুকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সংগঠনের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
মাত্র ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় তিনি বলেন ; দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত ঘোষণা করা হলো।
হেফজতে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেয়া হয় এবং পরবর্তীতে আহবায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতের কার্যক্রম শুরু হবে বলে জানান হেফাজত আমীর ।
উল্লেখ্য যে, হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফী ২০২০ ‘র ১৮ সেপ্টেম্বর ইন্তেকাল করলে একই বছরের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে সংগঠনটির আমীর ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে নতুন কমিটি গঠন করা হয় । পরে একই বছরের ১৩ ডিসেম্বর মাওলানা নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করলে নায়বে আমীর মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় । সবশেষে আজ ২৫ এপ্রিল রাতে সংগঠনটির কমিটি বিলুপ্ত করা হলো ।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি