বাধারমুখে গোপালগঞ্জে প্রবেশ করলেন এনসিপি নেতারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোপালগঞ্জে প্রবেশ করেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে দলটির জুলাই পদযাত্রার গাড়িবহর গোপালগঞ্জে প্রবেশ করে। পৌনে ১১টার দিকে বরিশাল সার্কিট হাউজ থেকে সড়ক পথে কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন দলটির নেতারা।
তবে গোপালগঞ্জের পথসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় টহলরত পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।
আহতরা হলেন—গোপীনাথ পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসার। আরেকজনের পরিচয় জানা যায়নি।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গাড়ির ড্রাইভার আহত হন।
এদিকে গত তিনদিন ধরে বরিশাল অঞ্চলে টানা পদযাত্রায় অংশ নিয়ে সকাল পৌনে ১১টা পর্যন্ত বরিশাল অবস্থান করছিলেন এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা। বুধবার সকাল ৭টায় বরিশালে নাস্তা শেষে সড়কপথে সকাল ১১টার দিকে গোপালগঞ্জে পৌঁছানোর কথা ছিলো তাদের। কিন্তু সকাল পৌনে ১১টার দিকে তারা বরিশাল ত্যাগ করেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি