কক্সবাজারে ১১ বিদ্রোহী প্রার্থীসহ ১৩ আ’লীগ নেতা বহিষ্কার
১১জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জন আওয়ামী লীগ নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হ্ওয়ায় এ সিদ্ধান্ত নেয়াহয়। কেন্দ্রীয় হাই কমান্ডের নির্দেশনা মোতাবেক এ বহিষ্কারাদেশ জারি করা হয় বলে গতকাল বুধবার জেলা আওয়ামী লীগ‘র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাময়িকভাবে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন-পেকুয়া টৈটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ বি এ , টেকনাফ সাবরাং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নূর হোসেন, হ্নীলার কামাল উদ্দীন আহমদ, মহেশখালীর কুতুবজোমের বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, মাতারবাড়ির বর্তমান চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ ও সাবেক চেয়ারম্যান এনামুলহক রুহুল, মাস্টার রুহুল আমিন, আবদুস সাত্তার, হোয়ানকের আওয়ামী লীগ সভাপতি মীর কাসেম, ওয়াজেদ আলী মুরাদ এবং কুতুবদিয়ার উত্তর ধুরংয়ের সিরাজদৌলাহ।
অন্যদিকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম জফুর ও টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহামদকেও সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মনজুর জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদেরকে সাময়িক বহিষ্কারের পর – কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। নোটিশের সন্তোষজনক জবাব পাওয়া না গেলে তাদের চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে সুপারিশ প্রেরণ করবে বলেও জানান তিনি।
ফেসবুকে বাংলা চ্যানেল
কোনাখালীতে জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী বিতরণ
- ৩০ জুলাই, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
শাহারবিলে বন্যায় নিহত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
- ২৬ জুলাই, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রমবান্ধব রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই : মুসলিম আজাদ
- ২০ এপ্রিল, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ঢেমুশিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ০৮ মার্চ, ২০২৬
- আবদুস সালাম মাতামুহুরী
কক্সবাজার জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত
- ২১ অক্টোবর, ২০২৫
- কক্সবাজার প্রতিনিধি