আ.লীগ নিষিদ্ধে জামায়াতের শোকরানা মিছিল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় তাৎক্ষণিক শোকরানা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বিশাল মিছিল নিয়ে মগবাজার মোড়ে গিয়ে শোকরানা সমাবেশে মিলিত হন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত হন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। এ সময় রাত সাড়ে ১২টার দিকে একটি হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে হ্যান্ডমাইকে দেওয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার চাই। আওয়ামী লীগের বিচার চাই।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি। তারা আমাদেরই সরকার। এখন ছলচাতুরি না করে আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করতে হবে।’
ডা. শফিকুর বলেন, ‘আমরা বলছি না যে, সবাইকে ফাঁসি দিতে হবে। আমরা ন্যায়বিচার চাই। যারা অপরাধী তাদের ফাঁসি দিতে হবে। কোনো অবিচার যেন না হয়। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সরকারের দিকে চেয়ে আছে। তাই ডানে বামে তাকানোর সুযোগ নেই। সরকারকে সামনে চলতে হবে। সোজা পথে চলতে হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করলে জাতি ক্ষমা করবে না। কোনো ধামাচাপা দেওয়ার কূটকৌশল করলে জাতি মানবে না। জুলাই বিপ্লবের মতো প্রয়োজনে জাতি আবার রাস্তায় নেমে আসবে।’
গত দুই দিনের আন্দোলনে অংশ নেওয়া সবার প্রতি বিপ্লবী সালাম ও অভিনন্দন জানান জামায়াত আমীর। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, দেলোয়ার হোসাইন ও কামাল হোসেন ছাড়াও অসংখ্যা নেতক কর্মী।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি