আব্দুল আউয়াল মামুন কল্যাণ পার্টির মহাসচিব মনোনীত
কক্সবাজারস্থ চকরিয়ার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আব্দুল আউয়াল মামুনকে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় মহাসচিব মনোনীত করা হয়েছে। আজ বিকেল ৪ টায় রাজধানীর মহাখালীস্থ ডিও এইস এসএ অবস্থিত পার্টির চেয়ারম্যান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ মনোনয়ন দেন দলটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতিক।
অনুষ্ঠানে এবি পার্টি থেকে আগত বেশ কয়েকজন নেতাকর্মীকে ফুলের স্টিকার দিয়ে এবং দলীয় ক্যাপ পরিয়ে নিজ পার্টিতে বরণ করে নেন দলটির চেয়ারম্যান।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরহাদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কারী আবু তাহের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক খান, কল্যাণ পার্টির ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাসান নাসির প্রমুখ ।
প্রাক্তন ছাত্রনেতা আব্দুল আউয়াল মামুন ইতঃপূর্বে আমার বাংলাদেশ পার্টির (এবিপি) প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। যোগদানকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী আমার বাংলাদেশ পার্টির (এবিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক আন্তর্জাতিক অপরাধ বিজ্ঞানী ড. শাহেদুল ইসলাম চৌধুরী এবং প্রতিষ্ঠাতা যুগ্ম সদস্যসচিব আব্দুল আউয়াল মামুন ভার্চুয়ালী অনুষ্ঠানে যুক্ত হয়ে দলে যোগদান করেন এবং বক্তব্য রাখেন।
কল্যাণ পার্টিতে যোগদানকারী অন্যান্যরা হলেন এ বি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, কেন্দ্রীয় নারী নেত্রী রেখা আকতার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি নাজমুল হুদা, ঢাকা মহানগরী দক্ষিনের সভাপতি উবাইদুল্লাহ মামুন, সেক্রেটারী আবদুল্লাহ আল হাসান সাকিব, যুগ্ম সদস্যসচিব তাফহীমুল ইসলাম এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার সমন্বয়ক ইব্রাহীম খান সাদাত প্রমূখ।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বিদ্যুৎ সংকট ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বগুড়া প্রতিনিধি
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
লংমার্চে বাধা দিলে ৬ দফা থেকে এক দফার কর্মসূচি: শফিকুর রহমান
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
১১ দলের লংমার্চ ঘিরে পেকুয়ায় জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা
- ০৩ সেপ্টেম্বর, ২০২৬
- পেকুয়া প্রতিনিধি