ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে ১৫ অক্টোবর থেকে
কোভিড ১৯’র কারণে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত দেড় বছর পর বিদেশি পর্যটকদের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
নতুন করে বিদেশিদের পর্যটন ভিসা দেয়া শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে । তবে যারা চার্টার্ড ফ্লাইটে ভারত যেতে ইচ্ছুক তাদের আগামী ১৫ অক্টোবর থেকে ভিসা দেয়া হবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।
জানাযায়, গত বছরের মার্চে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন, আতিথেয়তা এবং বিমান পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে ভারতের সরকার এই পদক্ষেপ নিয়েছে।
এ জন্য প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেয়ার কথাও জানিয়েছে নয়াদিল্লি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বিদেশি পর্যটকদের ভারতে আসার অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের পাশাপাশি পর্যটন খাতের বিভিন্ন অংশীদারদের কাছ থেকে মন্ত্রণালয়ে আবেদন আসছে। তাই নানা আলোচনার পর ভ্রমণ বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি সরকার।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা রহমান
- ২৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
- ২৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
হরমুজে মার্কিন চালকবিহীন ডুবোযান আটক, ইরানের দাবি
- ০৯ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
যুদ্ধের মাঝেই ইরানের ভেতরে একাধিক নিরাপত্তা ফ্রন্ট, বাড়ছে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কিয়েভে ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার সংঘর্ষ, গুলিতে আহত ৩
- ০৪ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক