জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের মধ্যেই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭ তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের পারস্পরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেন দুই নেতা।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়। একই সঙ্গে জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের অব্যাহত অবদান নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বহুপাক্ষিক ব্যবস্থা আরও কার্যকর করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শান্তি ও টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে, বাংলাদেশ ও জাতিসংঘের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন আন্তোনিও গুতেরেস।
বৈঠক শেষে অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও জাতিসংঘের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা রহমান
- ২৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
হরমুজে মার্কিন চালকবিহীন ডুবোযান আটক, ইরানের দাবি
- ০৯ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
যুদ্ধের মাঝেই ইরানের ভেতরে একাধিক নিরাপত্তা ফ্রন্ট, বাড়ছে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কিয়েভে ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার সংঘর্ষ, গুলিতে আহত ৩
- ০৪ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
মার্কিন হামলার জবাব দিল ইরান, বড় সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক