কক্সবাজারে বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসির দাবিতে মানববন্ধন
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপসহ বাকি আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কক্সবাজার জেলা।
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক,দৈনিক কক্সবাজার বাণীর সম্পাদক ফরিদুল মোস্তাফা খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সাংবাদিক ফরিদুল মোস্তাফা বলেন, ওসি প্রদীপের ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ছয়টি মিথ্যা মামলা করেছে। শুধু তাই নয় ওসি প্রদীপ ঢাকা থেকে আটক করে থানায় এনে চরম নির্যাতন এবং মিথ্যা মামলায় প্রায় এক বছর জেল খাটতে বাধ্য করেছে। আমরা ওসি প্রদীপসহ এ মামলার সব আসামির ফাঁসি চাই।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি