বরিশালে সড়ক দূর্ঘটনায় ৩ স্কুল সহপাঠী নিহত
বরিশালে বাসের চাকায় পিষ্ট হয়ে ৩ স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহি বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে এই দুর্ঘটনা সংঘটিত হয়।
নিহতরা হলো- বরিশাল বাকেরগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সুমন হাওলাদারের ছেলে মো. সিয়াম (১৬) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া এলাকার নজরুল হাওলাদারের ছেলে মো. রাব্বি (১৬)
, পৌর শহরের কাঠেরপুল এলাকার জয়দেব দাসের ছেলে চয়ন দাস (১৬) নিহত ৩ কিশোরই বাকেরগঞ্জ পৌর শহরের জীবন সিংহ ইউনিয়ন (জেএসইউ) মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানাযায়, শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে একটি বাস এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা তিন কিশোর গুরুতর আহত হয়।
পথচারীরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চয়ন ও সিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে রাব্বিরও মৃত্যু হয় বলে জানাযায়।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি