পেকুয়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, ছাত্রীসহ আহত ২
কক্সবাজারের পেকুয়ায় প্রতিপক্ষের আঘাতে মো. জয়নাল আবেদীন (৩৬) নামের এক যুবক মারা গেছে। গতকাল রবিবার (২ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে সংগঠিত এ ঘটনায় গুলি ও দায়ের কোপে গুরুতর আহত হয়েছে আলী আকবর (৩৮) ও স্কুলছাত্রী রিফা আক্তার (১৫) । নিহত জয়নাল আবেদীন মগনামা ইউনিয়নের আফজালীয়া পাড়ার মৃত নুরুন্নবীর ছেলে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাড়ে ৮টার দিকে আশুর দোকানের সামনে আফজালিয়া পাড়ার বদি আলমের ছেলে আবু ছৈয়দ ও লঞ্চঘাট এলাকার মৃত নুরুল হোছেনের ছেলে নেজাম উদ্দিন ছোটনের নেতৃত্বে জয়নাল আবেদীনের ওপর হামলা চালানো হয় । এ ঘটনায় স্থানীয় সায়েদ, মোজাম্মেল, মোস্তাক, বুলু, আবুল কাশেম, আহমদ কবির, মকছুদ, নেছার, আবু হানিফ, শওকত আলম, জিয়াবুলসহ আরও ১০-১৫ জন জড়িত রয়েছে।
নিহতের ভাই আনছার বলেন, প্রতিপক্ষের গুলি জয়নাল আবেদীনের বুকে লাগলে তৎক্ষনাত মাটিতে লুটিয়ে পড়ে । তৎক্ষনাত হামলাকারীরা এলোপাতাড়ি তাকে দা’দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে, তখন স্থানীয় আলী আকবর জয়নালকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও গুলি করে তারা। এছাড়াও এ ঘটনায় স্কুলছাত্রী রিফা আক্তারকেও দা’র কোপে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে জয়নাল আবেদীন ও আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। জয়নাল আবেদীনকে চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এতে পরবর্তীতে আরো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা ।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, এ ধরনের ঘটনায় জড়িতরা কোনভাবেই ছাড় পাবেনা। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে ।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি