বান্দরবানে কিশোরীর আত্মহত্যা


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২১

বান্দরবানের নাইক্ষৎছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মংলা ওয়াইন মার্মা’র মেয়ে নাইএছা মার্মা (১৫) নামের এক উপজাতি কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার ‍দিকে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দৈয়ার বাপের মার্মা পাড়ায় দুর্ঘটনাটি সংগঠিত হয় । কিশোরীটি বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর ছাত্রী ।

নাইএছা মার্মার মাতা  উখেনু মার্মা জানান, তিনি নিজেদের ধান ক্ষেত দেখার জন্য সকাল ৮ টায় বাড়ি থেকে বের হন । কাজ শেষে বাড়িতে ফিরে মেয়েকে ঘরের চালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । প্রতিবেশীদের সহায়তায় মেয়েকে নামানো হলে দেখা যায় ততক্ষণে তার মৃত্যু হয় ।

স্থানীয় উপজাতীয় নেতা নিউলামং মার্মা বলেন, মেয়েটি তার মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে । কারণ বাড়ির কাজ কর্মের জন্য তার মা তাকে বকা দিয়েছিল । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক ভূঁইয়া ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত